কোহিনূর কেমিক্যালস পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পূর্ব ঘোষণা অনুযায়ী কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ১ লাখ ৯৮ হাজার ৭২৬টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন কোম্পানিটির অন্যতম পরিচালক মো. রেজাউল করীম। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে এ পরিমাণ শেয়ার কিনেছেন তিনি।
১৯৮৮ সালে শেয়ারবাজারে আসা কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২২ কোটি ২০ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৯ কোটি ২৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ২ কোটি ২২ লাখ ৭৫০। এর ৪৮ দশমিক ৭২ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৪ দশমিক ৪৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৬ দশমিক ৮২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোহিনূর কেমিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭০ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ২৩ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোহিনূর কেমিক্যালস। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৬৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন এনএভিপিএস দাঁড়ায় ৪৯ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ টাকা ৬৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।
সর্বশেষ রেটিং অনুসারে কোহিনূর কেমিক্যালসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও গত বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্য পর্যালোচনা করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোহিনূর কেমিক্যালস। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও বাকি ২০ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদের পাশাপাশি ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কোহিনূর কেমিক্যালস শেয়ারের সমাপনী দর ছিল ৪৭২ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৩৩১ টাকা থেকে ৫৩৪ টাকার মধ্যে ওঠানামা করেছে।

কোন মন্তব্য নেই