ব্লক মার্কেটে বুধবার লেনদেনের শীর্ষে ইষ্টার্ণ ইন্সুরেন্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে বুধবার লেনদেনের শীর্ষে ইষ্টার্ণ ইন্সুরেন্স





 


চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ১৯টি কোম্পানি। এসব কোম্পানির ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।


তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ১৮ লাখ ৮৪ হাজার ৭৮৮টি শেয়ার ৪০ বার হাতবদল হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৭৪ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে ইষ্টার্ণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। যা ৫টি ট্রেডে ৫০ লাখ ৮ হাজার ৫০০টি শেয়ার হাতবদল হয়েছে।


অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে এ্যাপোলো ইস্পাত লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৮৩ হাজার ৫০০টি শেয়ার।





কোন মন্তব্য নেই