পতনের ধাক্কায় দুই খাতের শেয়ারে টালমাটাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পতনের ধাক্কায় দুই খাতের শেয়ারে টালমাটাল





 


সপ্তাহের চতুর্থ কার্যদিবস (বুধবার) পুঁজিবাজার ছিল মোটামুটি ইতিবাচক। তারপরও দু্ই খাতের শেয়ার দরে ছিল টালমাটাল অবস্থা। খাত দুটির সিংহভাগ কোম্পানিরই শেয়ার দরে পতন হয়েছে। খাত দুটি হলো-আর্থিক খাত ও মিউচ্যুয়াল ফান্ড খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আজ সবচেয়ে বেশি দর কমেছে আর্থিক খাতের শেয়ারে। এখাতের ২৩টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৪টির, দর বেড়েছে ৪টির এবং অপরিবর্তিত ছিল ৫টির। এ খাতের আজ দর কমেছে ৭৬ শতাংশ শেয়ারের, বেড়েছে ১৭ শতাংশ শেয়ারের।


এখাতে বেশি দর কমেছে- বিডি ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফাস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও মাইডাস ফাইন্যান্সের।


অন্যদিকে, মিউচুয়াল ফান্ড খাতের ৩৭টি ফান্ডের দর কমেছে ২৫টির, দর বেড়েছে ৩টির এবং অপরিবর্তিত ছিল ৯টির। এ খাতের আজ দর কমেছে ৬৪ শতাংশ প্রতিষ্ঠানের, বেড়েছে ৯ শতাংশের।


এখাতে বেশি দর কমেছ সিএপিএমআইবিবিএল, সিএপিএমবিডিবিএল, ইবিএলএনআরবি, ট্রাস্ট ব্যাংক-১, ফাস্ট প্রাইম, এসইএমএলআইবিবিএল ফান্ডের।





কোন মন্তব্য নেই