বুধবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি


 সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩০টির বা ৩৬.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে একটিভ ফাইন কেমিক্যালসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।



আগের কার্যদিবস মঙ্গলবার একটিভ ফাইন কেমিক্যালসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর হয়েছে ১৫টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একটিভ ফাইন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে।



ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্সুরেন্সের ৯.৮৬ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৯.৮৪ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৯.২৭ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ৮.৫৭ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৮.৫৪ শতাংশ, বিডি থাইর ৭.৯৪ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৭.৮০ শতাংশ, জিকিউ বলপেনের ৭.২৩ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৬.১৮ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই