বুধবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৯টির বা ৪৪.৬৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে যমুনা ব্যাংকের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস মঙ্গলবার যমুনা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮টাকা ৭০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৬২ শতাংশ কমেছে। এর মাধ্যমে যমুনা ব্যাংক ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জুটেস্পিন ৮.২১ শতাংশ, সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ড ৫.৮০ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড ৫.২৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট ৪.৮৩ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৪.৬১ শতাংশ, ফাস ফাইনান্স ৪ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স ৩.৭৫ শতাংশ, বিডি ফাইন্যান্স ৩.৭২ শতাংশ এবং মোজাফফর হোসেন স্পিনিং ৩.৬৭ শতাংশ দর কমেছে।

 

কোন মন্তব্য নেই