এনসিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এনসিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। ঘোষিত লভ্যাংশের ৭.৫ শতাংশ নগদ ও ৭.৫ শতাংশ বোনাস।


সোমবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


আলোচিত বছরে কোম্পানিটির ‌শেয়ার প্রতি কনসুলেটেড আয় (EPS) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময় ছিল ২ টাকা ২৬ পয়সা।


৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কনসুলেটেড শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ১৫ পয়সা।


আগামী ৫ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।

কোন মন্তব্য নেই