বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দাম, সতর্ক করল ডিএসই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দাম, সতর্ক করল ডিএসই


প্রায় এক মাস ধরে অনেকটা টানা বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার মূল্য। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দামবৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।


শেয়ারের এই অস্বাভাবিক দামবৃদ্ধির কারণ জানাতে ২৫ এপ্রিল কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। জবাবে শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানিটির কর্তৃপক্ষ।

এজন্য সোমবার (২৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।


তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৪ এপ্রিল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার দাম ছিল ৩৪ টাকা। যা টানা বেড়ে ২৫ এপ্রিল লেনদেন শেষে দাঁড়ায় ৪৭ টাকা। অর্থাৎ এক মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৩ টাকা।

কোন মন্তব্য নেই