মঙ্গলবার লেদেনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার লেদেনের শীর্ষে যেসব কোম্পানি


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১৪৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লংকাবাংলা ফাইনান্সের শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৩৯ লাখ টাকার।


৩৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি ফাইনান্স লিডিটেড।


লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়াটা, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম সিমেন্ট, ফেডারেল ইন্সুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, এসএস স্টিল এবং সাইফ পাওয়ার।

কোন মন্তব্য নেই