মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৫টির মধ্যে ৯৮টির বা ২৭.৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রভাতী ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস প্রভাতী ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১৩৯ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩০ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৯০ পয়সা বা ৬.৩৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রভাতী ইন্সুরেন্স ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৫.৮০ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৫.৬০ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৪.৮৭ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ৪.৭৭ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৪.৫৭ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৪.৩৩ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৪.১৫ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৪.০৩ শতাংশ এবং গ্লোবাল ইন্সুরেন্সের ৩.৯৩ শতাংশ।

কোন মন্তব্য নেই