মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

 

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৪টির বা ৫৪.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।



আগের কার্যদিবস সোমবার ইস্টার্ন ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১০২ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১২ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।



ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৮৪ শতাংশ, আনোয়ার গ্যালভাইজিংয়ের ৯.৬৩ শতাংশ, গোলডেনসনের ৯.৫৬ শতাংশ, সাইন পুকুর সিরামিকসের ৯.৫৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭৫ শতাংশ, উত্তরা ফাইনান্সের ৭.৯৩ শতাংশ, মাইডান ফাইনান্সের ৭.৮৫ শতাংশ, ম্যাকসন্ স্পিনিংয়ের ৭.৬৯ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৬.৫২ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই