ব্লক মার্কেটে মঙ্গলবার লেনদেনের শীর্ষে প্রভাতী ইন্সুরেন্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে মঙ্গলবার লেনদেনের শীর্ষে প্রভাতী ইন্সুরেন্স


 চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ২৭ টি কোম্পানি। এসব কোম্পানির ৪০২ কোটি ৭১ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।


তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৭৪৪টি শেয়ার ১০২ বার হাতবদল হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২৭ কোটি ২৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। যা ৫২ টি ট্রেডে ১ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৫৫০টি শেয়ার হাতবদল হয়েছে।

অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে রিংশাইন লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি। একটি ট্রেডে হাতবদল হয়েছে ১ লাখ টি শেয়ার।

কোন মন্তব্য নেই