সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন!
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল অব্যাহত রেখেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৫১ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৭ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৮৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১৫.২৬ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইনান্স লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার ৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা।
বাংলাদেশ ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিডি ফাইন্যান্স) লেনদেনের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৬৬০টি। যার বাজার মূল্য ১৮১ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ১৬৯ কোটি ৭৭ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পনির ১৪৪ কোটি ৪৩ লাখ টাকার, রবি আজিয়াটার ১৪৩ কোটি ৭২ লাখ টাকার, লাফার্জ হোলসিমের ১২১ কোটি ১ লাখ টাকার, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৯৯ কোটি ১৬ লাখ টাকার, সামিট পাওয়ারের ৫৬ কোটি ৪০ লাখ টাকার এবং অগ্রণী ইন্সুরেন্সের ৫৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন!

কোন মন্তব্য নেই