সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন!




 

 

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৬টির বা ৫৪.৯৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে অগ্রণী ইন্সুরেন্সের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের সপ্তাহের শেষ কার্যদিবসে অগ্রণী ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৪১ টাকা ৩০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১২ টাকা ২০ পয়সা বা ২৯.৫৪ শতাংশ। এর মাধ্যমে অগ্রণী ইন্সুরেন্সের ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে শাইন পুকুর সিরামিকসের ২৭.৯৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২৬.৮৪ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ২৫.৫৫ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ২২.৭৫ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ২০.৫২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ২০.৪৭ শতাংশ, আরডি ফুডের ১৮.৩০ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ১৭.৮৭ শতাংশ এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের ১৬.৪৮ শতাংশ।


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন!




কোন মন্তব্য নেই