সোনাইমুড়ীতে কিশোরী গণধর্ষণের শিকার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোনাইমুড়ীতে কিশোরী গণধর্ষণের শিকার


নোয়াখালীর সোনানাইমুড়ীতে এক কিশোরীকে মুখে ঘামছা পেছিয়ে দিনের বেলায় জোরপূর্বক জমির মধ্যে নিয়ে ধান ক্ষেতে পালাক্রমে গণধর্ষন করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা গ্রামে।


রাতেই খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ভিকটিম কিশোরীকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ৩ জনের বিরুদ্ধে ধর্ষন মামলা রুজু করে। যার নং-২৮।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম বজরা গ্রামের হতদরিদ্র রিক্সা চালক আবু জাহেরের কিশোরী কণ্যা বিলকিছ আক্তার (১১) বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ঐ গ্রামের আবুলের দোকানে মোবাইল মিনিট কার্ড কিনতে যায়। দোকান থেকে ফেরার পথে একই গ্রামের বাকের মিয়ার বখাটে ছেলে আবদুর রব (২৩) তার গতি রোধ করে রাস্তায় দাঁড় করে রাখে।


পরে পশ্চিম বজরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রিপা(২৮) এসে উভয়ে তার মুখে গামছা পেছিয়ে কাচারী স্কুলের পাশে নির্জনস্থান ধান ক্ষেতে নিয়ে যায়। একই গ্রামের সেরু মিয়ার পত্র সালা উদ্দিন (২৯) পাহারা দেয়। আর বখাটে আবদুর রব ও রিপা তাকে পালাক্রমে ধর্ষন করে। পরে কিশোরী বাড়ীতে এসে বিষয়টি তার অভিভাবককে জানালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ গিয়ে রাত ৮ টার দিকে ধর্ষিতাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসা বাদ করে। বৃহস্পতিবার দিবাগত রাত্রেই কিশোরীর মা জহুরা বেগম বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে সোনাইমুড়ী থানায় ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করে।


এঘটনায় এখনো পর্যন্ত ধর্ষনকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। সোনাইমুড়ী থানার ওসি ও এ মামলার তদন্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষা করার জন্য ও জবানবন্দী দিতে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই