সাঁথিয়ায় স্কুলছাত্র নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠলো লাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাঁথিয়ায় স্কুলছাত্র নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠলো লাশ


পাবনার সাঁথিয়ায় নদীতে গোসল করতে গিয়ে শওকত ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজের তিন দিন পর লাশ ভেসে উঠল নদীতে। আজ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের ইছামতি নদীতে। সে গনেশপুর গ্রামের রজব আলীর ছেলে ও স্থানীয় কৃষ্ণপুর স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। 


শওকতের চাচা আবু হানিফ জানান, গত বুধবার দুপুরে শওকত ইছামতি নদীর ব্রিজের পাশে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের সবাই তাকে খোঁজাখুজি করতে থাকি। তার সহপাঠীদের সাথে ব্রিজের উপর থেকে লাফিয়ে পানিতে পড়া ও ডুব খেলে। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে না পেয়ে রাজশাহী থেকে ডুবুরী দল আসে। ডুবুরী দল বৃহস্পতিবার খুজে লাশ উদ্ধার করতে না পেরে চলে যায়। শুক্রবার সকাল ৭টার দিকে ব্রিজের নিকটে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে তারা।


এ ব্যাপারে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান লাশ উদ্ধার করা হয়েছে। আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


পরিবারে চলছে শোকের মাতাম। স্কুল ছাত্রর লাশ এক নজর দেখতে শত শত মানুষ ইছামতি নদী পারে ভীড় করে।

কোন মন্তব্য নেই