বর্ধিত লকডাউনে খোলা থাকবে শেয়ারবাজার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বর্ধিত লকডাউনে খোলা থাকবে শেয়ারবাজার





 

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে অর্থাৎ ২১ থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে বলে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।  এরই আলোকেই ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে দেশের শেয়ারবাজার খোলা থাকবে বলে জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


মঙ্গলবার (২০ এপ্রিল) শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম  নিশ্চিত করেছেন।


তিনি বলেন, লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার।  তাই বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজারের লেনদেন চালু থাকবে।  বর্তমানে যে নিয়ম লেনদেন চলছে, ঠিক সে নিয়মেই বর্ধিত লকডাউনেও শেয়ারবাজারে লেনদেন চলবে। অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হবে।





কোন মন্তব্য নেই