একদিন পরই বিমা খাতের ঝলক উধাও - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

একদিন পরই বিমা খাতের ঝলক উধাও





 



আগেরদিন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২টি দর বৃদ্ধির শীর্ষ কোম্পানির মধ্যে ১৯টিই ছিল বিমা খাতের। কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই লেনদেন হয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপে। আজ (মঙ্গলবার) দর পতনের শীর্ষ ২২ কোম্পানির মধ্যে ২০টি বিমা খাতের। একদিনের ব্যবধানে যেন বিমা খাতের ঝলক উধাও হয়ে গেল।


সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ (মঙ্গলবার) লেনদেনের শুরুতে ডিএসইতে শতভাগ ইন্সুরেন্সের উত্থান প্রবণতা দেখা যায়। লেনদেনের প্রথম আধা ঘন্টার মধ্যে বেশ কয়েকিট বিমা কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় লেনদেনও হয়। কিন্তু লেনদেনের এক ঘন্টা পরই ফিকে হতে শুরু করে বিমা খাতের। দিন শেষে বিমা খাতের শেয়ারে বড় বিপর্যয় দেখা যায়।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত কয়েকদিন যাবত বিমা কোম্পানিগুলোর শেয়ার দরে ঊর্ধ্বগতি বিরাজ করে। এ সময়ে বেশিরভাগ কোম্পানি দর বেড়েছে কম-বেশি ২৫ শতাংশ থেকে ৪৫ শতাংশ। সোমবার (১৯ এপ্রিল) দেশের পত্র-পত্রিকাগুলো বিমা খাতের শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মর্মে প্রতিবেদনও প্রকাশ করে।


গতকাল (সোমবার) ডিএসইতে বিক্রেতা সংকটে থাকা বিমা কোম্পানিগুলোর মধ্যে ছিল- ইস্টার্ন ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, ইসলামী ইন্সুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স। কোম্পানিগুলোর দর বেড়েছিল ১০ শতাংশের কাছাকাছি।


একদিনের ব্যবধানে আজ দরপতনের আসা ইন্সুরেন্স কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্সুরেন্সের ৬.৩৮ শতাংশ কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৫.৮০ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৫.৬০ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৪.৮৭ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ৪.৭৭ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৪.৫৭ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৪.৩৩ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৪.১৫ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৪.০৩ শতাংশ এবং গ্লোবাল ইন্সুরেন্সের ৩.৯৩ শতাংশ।


তবে প্রভাতী ইন্সরেন্সের ডিভিডেন্ড আজ অ্যাডজাস্ট হয়েছে। সে বিবেচনায় কোম্পানিটির দর আজও বেড়েছে ৯ শতাংশের বেশি।





কোন মন্তব্য নেই