মুনাফা কমেছে চার কোম্পানির, বেড়েছে একটির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মুনাফা কমেছে চার কোম্পানির, বেড়েছে একটির


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), আমান কটন, এসকে ট্রিমস, এবং মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। বিপরীতে রানার অটোমোবাইলের মুনাফা বেড়েছে।


এর মধ্যে আমান কটন ২০২০-২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর বাকি চারটি প্রতিষ্ঠানের একই হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), আমান কটন, এসকে ট্রিমস, এবং মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। বিপরীতে রানার অটোমোবাইলের মুনাফা বেড়েছে।


এর মধ্যে আমান কটন ২০২০-২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর বাকি চারটি প্রতিষ্ঠানের একই হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমলেও নয় মাসের (২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ) হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৫৯ পয়সা লোকসান করে।


আমান কটন


২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৭ পয়সা। এ হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ১২ পয়সা।


দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের (২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর) হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৬৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৯৭ পয়সা।


এসকে ট্রিমস


চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬০ পয়সা। এ হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৪৮ পয়সা।


তৃতীয় প্রান্তিকে মুনাফা কমায় নয় মাসের (২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ) হিসাবেও কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৯৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৭ পয়সা।


মেঘনা পেট্রোলিয়াম


চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৯৭ পয়সা। এ হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ৮২ পয়সা।


তৃতীয় প্রান্তিকে মুনাফা কমায় নয় মাসের (২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ) হিসাবেও কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৭ টাকা ৪০ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৭২ পয়সা।


রানার অটোমোবাইল


চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৫ পয়সা। এ হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৩০ পয়সা।


তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়লেও নয় মাসের (২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ) হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ৫০ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭৪ পয়সা।


কোন মন্তব্য নেই