মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি



 


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৬৫.৬২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস সোমবার শ্যামপুর সুগারের ক্লোজিং দর ছিল ৫৮ টাকা ৮০ পয়সায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর হয়েছে ৫৪ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ টাকা ৫০ পয়সা বা ৭.৬৫ শতাংশ। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেক অনলাইনের ৬.৫১ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৬.৪৯ শতাংশ, খান ব্রাদার্সের ৬.৪১ শতাংশ, বিকন ফার্মার ৬.২১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৫.৯৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ৫.৬২ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৫.৩২ শতাংশ, রহিমা ফুডের ৫.২৯ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের ৫ শতাংশ দর কমেছে।



কোন মন্তব্য নেই