মেঘনা পেট্রোলিয়ামের তৃতীয় প্রান্তিক প্রকাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেঘনা পেট্রোলিয়ামের তৃতীয় প্রান্তিক প্রকাশ


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


রোববার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ১৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫ টাকা ৯৭ পয়সা ছিল।


হিসাববছরের ৯ মাসে কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ টাকা ৪০ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৯ টাকা ৭২ পয়সা ছিল।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৫ টাকা ৬১ পয়সা।


কোন মন্তব্য নেই