স্মার্টফোন থেকে যেভাবে গুগল লোকেশন বন্ধ করা যায়
সম্প্রতি জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর অবধি অস্ট্রেলিয়ায় যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাদের তথ্য পাচার করেছে গুগল। অনেকে মনে করেছেন, ‘লোকেশন হিস্ট্রি’ বন্ধ করে রাখলে গুগল তথ্য পাচার করতে পারবে না। কিন্তু তার পরও ব্যবহারকারীর অবস্থানবিষয়ক তথ্য পাচার চালিয়ে যায় গুগল।
গুগল ম্যাপের মতো একাধিক অ্যাপকে ব্যবহারকারীর অবস্থানবিষয়ক তথ্য সরবরাহ করে গুগল। এতে ব্যবহারকারী কোথায় নিয়মিত যান এবং কোথায় যেতে পছন্দ করেন, কোনো কিছুই গুগলের অজানা থাকছে না। বিষয়টি অনেক ব্যবহারকারীই পছন্দ করছেন না। তাই ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য গুগলের অবস্থানবিষয়ক তথ্য বন্ধ করার উপায় রয়েছে। এ উপায় অবলম্বন করে সহজেই অ্যান্ড্রয়েড থেকে লোকেশন ডাটা ট্র্যাকিং বা তথ্য পাচার বন্ধ করা যায়। উপায়গুলো হলো
১. অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগলের সব অ্যাপ ইনস্টল করা থাকলে সহজেই অবস্থানবিষয়ক তথ্য মুছে ফেলা সম্ভব। প্রথমে গুগল ম্যাপ ওপেন করতে হবে।
২. গুগল অ্যাকাউন্টে লগ-ইন করুন। আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টেই লোকেশন ডাটা ট্র্যাক করে গুগল।
৩. তারপর আবার গুগল ম্যাপ ওপেন করুন।
৪. ম্যাপ লোড হলে ডানদিকে ওপরে অ্যাকাউন্ট আইকনে ক্লিক করুন।
৫. এবার আপনি ‘ইওর টাইমলাইন’ অপশন দেখতে পাবেন।
৬. ড্রপডাউন মেনুতে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ সিলেক্ট করলে নতুন একটি মেনু খুলবে।
৭. তারপর ‘লোকেশন সেটিংস’ নামে একটি সাব-মেনুর অধীনে ‘ডিলিট অল লোকেশন হিস্ট্রি’ সিলেক্ট করুন। টেকক্রাঞ্চ

কোন মন্তব্য নেই