ম্যাকের জন্য অফিস ২০২১ আনছে মাইক্রোসফট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ম্যাকের জন্য অফিস ২০২১ আনছে মাইক্রোসফট


ম্যাক ও অফিস এলটিএসসির জন্য অফিস ২০২১-এর প্রিভিউ ভার্সন উন্মুক্ত করতে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। খবর আইএএনএস।


অফিস এলটিএসসি মূলত ব্যবসায়িক গ্রাহকদের জন্য নির্ধারিত। এ দুটি মাইক্রোসফটের চিরস্থায়ী ভার্সন, যেগুলোতে ক্লাউড সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় না।


ফেব্রুয়ারিতে উইন্ডোজের জন্য অফিস ২০২১ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। এ ভার্সনের কোনো প্রিভিউ থাকবে না। চলতি বছরের শেষদিকে এটি বাজারে আনার ব্যাপারে আশাবাদী প্রতিষ্ঠানটি।


অ্যাপলের সিলিকন ও ইন্টেলের চিপ সংবলিত দুই ম্যাকেই অফিস ২০২১ চলবে। তবে এর জন্য ন্যূনতম ৪ জিবি র?্যাম এবং ১০ জিবি ফাঁকা জায়গা লাগবে। মাইক্রোসফট অফিসের নতুন এ ভার্সনটি পরিপূর্ণ আকারেই বাজারে আনা হবে। তবে প্রিভিউর সময় প্রতি মাসে আপডেটের মাধ্যমে নতুন নতুন ফিচার যোগ করা হবে।


ম্যাকের জন্য অফিস ২০২১ পুরোপুরি উন্মুক্ত করা হলে এরপর আর কোনো আপডেট প্রদান করা হবে না বলে প্রতিবেদন সূত্রে জানা যায়।


বর্তমানে এতে লাইন ফোকাস ফিচার দেয়া হয়েছে। এ ফিচার ব্যবহারকারীদের কোনো ধরনের বাধা না দিয়েই ডকুমেন্ট লাইন বাই লাইন পড়ার সুবিধা করে দেয়। এক্সলুকআপ এক্সেলের এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি কোনো টেবিল বা কলাম থেকে আপনার প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারবেন।


এছাড়াও মাইক্রোসফট এক্সেলে ডাইনামিক এরে সুবিধা রয়েছে, যা বর্তমানে স্প্রেডশিটেও সুবিধা দেবে।


ম্যাকের জন্য মাইক্রোসফট অফিস ২০২১-এর এলটিএসসি ভ্যারিয়েন্টে আরো কিছু সুবিধা রয়েছে। সেগুলো হলো, ডার্ক মুড, অ্যাক্সেসিবিলিটি ইমপ্রুভমেন্টস, ডায়নামিক এরে এবং এক্সলুকআপ ফিচার। উইন্ডোজের জন্য যে ভার্সনটি আনা হবে, সেখানেও একবা ধরনের ফিচার থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই