মোবাইলে ভিডিও রেজল্যুশন নিয়ন্ত্রণ সুবিধা আনল ইউটিউব
আইওস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মোবাইল অ্যাপে ভিডিও রেজল্যুশন নিয়ন্ত্রণসহ আরো বেশকিছু ফিচার এনেছে গুগল নিয়ন্ত্রিত ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব। খবর আইএএনএস।
সাম্প্রতিক এক আপডেটে ইউটিউবের মোবাইল অ্যাপে অটো রেজল্যুশনের পাশাপাশি বেশকিছু সুবিধা ও ফিচার যোগ করা হয়েছে। এর আগে অ্যাডভান্সড এবং ইনক্রিমেন্টাল অপশনের বাইরে শুধু অটো অপশন ব্যবহার করা যেত।
নাইনটুফাইভ গুগলের এক প্রতিবেদনে বলা হয়, ভিডিও রেজল্যুশন নিয়ন্ত্রণের নতুন এ ফিচারের মাধ্যমে আপনি হাই পিকচার কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার ডাটা খরচ বেশি হবে। যদি আপনি ডাটা সেভার ব্যবহার করেন, তাহলে ইউটিউবের মোবাইল অ্যাপ দিয়ে যখন আপনি স্ট্রিমিং করবেন তখন ভিডিওর কোয়ালিটি স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে।
প্রতিবেদনে বলা হয়, যখন আপনি ভিডিও চালাবেন তখন সেটা আপনার ডাটা কানেকশন বা নেটওয়ার্কের ধরন অনুযায়ী পরবর্তিত হয়ে যাবে।

কোন মন্তব্য নেই