টেক্সাসে সৌর বিদ্যুৎকেন্দ্র বসাবে স্যামসাং - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টেক্সাসে সৌর বিদ্যুৎকেন্দ্র বসাবে স্যামসাং


যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৬৭ কোটি ডলার খরচে সৌর বিদ্যুৎকেন্দ্র বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেটেড। ২০২৩ সালের ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।


মিলাম কাউন্টিতে এ সৌর বিদ্যুৎকেন্দ্র বসানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মিলাম কাউন্টি অস্টিনে স্যামসাংয়ের চিপ কারখানা থেকে ২ ঘণ্টার কম দূরত্বে অবস্থিত। অস্টিনে ১৭০০ কোটি ডলার খরচ করে আরেকটি চিপ উৎপাদন কারখানা নির্মাণের কথাও ভাবছে এ টেক জায়ান্ট।


প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২২ সালের জুনে এ সৌর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হবে। নির্মাণকাজ শেষ হলে যৌথভাবে এটি ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে বলেও জানানো হয়।


এ ব্যাপারে স্যামসাং ইলেকট্রনিকসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি, যে কারণে স্যামসাং সিঅ্যান্ডটি বর্তমানে বিনিয়োগে আগ্রহীদের সন্ধানেই কাজ করছে বলে অফিশিয়াল সূত্রে জানানো হয়।


বিশ্বে সৌরবিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তির চাহিদা দিন দিন বাড়ছে। কারণ ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার ফুরিয়ে আসছে। বৈশ্বিক সমস্যা গ্লোবাল ওয়ার্মিং থেকে উত্তরণের পথ জ্বালানি তেলের নির্ভরতা হ্রাস ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার।

কোন মন্তব্য নেই