মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৪টির বা ৫৫.২৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম লাইফের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার প্রাইম লাইফের ক্লোজিং দর ছিল ৮৯ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৩ টাকা ৭০ পয়সায়।
অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৩০ পয়সা বা ১৭.১৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম লাইফ ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী-পার্লের ৯.৪৮ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ৬.৭৫ শতাংশ, গ্রীন ডেলটা ইন্সুরেন্সের ৬.৪৪ শতাংশ, ফার ইস্ট ইন্সুরেন্সের ৫.৯৮ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৮৮ শতাংশ, রূপালী ইন্সুরেন্সের ৫.৫১ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৫.৪৮ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৫.১৮ শতাংশ এবং দেশ জেনারেল ইন্সুরেন্সের ৫.০৭ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই