মঙ্গলবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
প্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইনসুরেন্স ।
কোম্পানিটির ১৪৭ কোটি ৯৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৯৬ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার টাকার।
৪৯ কোটি ৯৮ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যাকসন স্পিনিং।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ফিড মিল, ওরিয়ন ফার্মা, ড্রাগন সোয়েটার, কাট্টালি টেক্সটাইল, ডাচবাংলা ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ফরচুন সুজ।

কোন মন্তব্য নেই