বাংলাদেশের রাজনীতি নিয়ে ফেসবুক লাইভে আসছেন নোয়াম চমস্কি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশের রাজনীতি নিয়ে ফেসবুক লাইভে আসছেন নোয়াম চমস্কি



 

বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি এবং মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে ফেসবুক লাইভে আসছেন মার্কিন বিখ্যাত ভাষাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কি। বাংলাদেশের একটি অলাভজনক সংগঠন টি-কাপের সঙ্গে বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় তার যুক্ত হওয়ার কথা রয়েছে ফেসবুক লাইভে। স্থানীয় মিডিয়ার খবরে এ কথা বলা হয়েছে। নোয়াম চমস্কি একজন কড়া সমালোচক হিসেবে পরিচিত এবং বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন। ফেসবুক লাইভে তার সাক্ষাৎকার নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টি-কাপ সংগঠনের প্রতিষ্ঠাতা এবং লাইভ অনুষ্ঠানের উপস্থাপক তানবিরুল মিরাজ রিপন। মিডিয়ার খবরে বলা হয়েছে, টি-কাপ একটি অলাভজনক সংগঠন। তারা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক ইস্যুতে সাক্ষাৎকারের আয়োজন করে থাকে। বুধবারের ওই সাক্ষাৎকারটি স্পন্সর করেছে মোহর ফ্যাশন হাউজ।

এটি টি-কাপের সঙ্গে যুক্ত আরেকটি প্রতিষ্ঠান। নোয়াম চমস্কির ওই সাক্ষাৎকার দেখা যাবে ফেসবুকের www.facebook.com/tcupinterview এই ঠিকানায়।





কোন মন্তব্য নেই