মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি



 


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৫টির বা ৪৬.৯১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কে এন্ড কিউয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস সোমবার কে এন্ড কিউয়ের ক্লোজিং দর ছিল ১৮৯ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০৭ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কে এন্ড কিউ ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৯.৯১ শতাংশ, খুলনা পেপার এন্ড প্রিন্টিংয়ের ৯.৭৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৬৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.৪৩ শতাংশ, আইসিবিএএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৯.২৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.৯২ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৮.৮৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৮২ শতাংশ এবং হাক্কানী পাল্পের ৮.১৫ শতাংশ দর বেড়েছে।



কোন মন্তব্য নেই