মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি



 


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৬টির বা ৪৪.৫০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগতি লাইফ ইন্সুরেন্সের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস সোমবার প্রগতি লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১২১ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১০ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৬০ পয়সা বা ৯.৫৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৭.১৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৬.২৬ শতাংশ, পপুলার লাইফের ৫.৭৩ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৫.৩১ শতাংশ, সী-পার্লের ৫.০১ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪.৯৫ শতাংশ, এস্কোয়ার নীটের ৪.৮১ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৪.৫০ শতাংশ এবং ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৪.০৭ শতাংশ দর কমেছে।



কোন মন্তব্য নেই