বুধবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০৭টির বা ৮২.৭৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নর্দার্ন ইনসুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার নর্দার্ন ইনসুরেন্সের ক্লোজিং দর ছিল ৫৬ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬১ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নর্দার্ন ইনসুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইনসুরেন্সের ৯.৯৬ শতাংশ, এস. আলমের ৯.৯৩ শতাংশ, সন্ধানী ইনসুরেন্সের ৯.৯২ শতাংশ, রিলায়েন্স ইনসুরেন্সের ৯.৯২ শতাংশ, ফেডারেল ইনসুরেন্সের ৯.৯১ শতাংশ, এক্সপ্রেস ইনসুরেন্সের ৯.৮৮ শতাংশ, সেন্ট্রাল ইনসুরেন্সের ৯.৮৮ শতাংশ, ইসলামী ইনসুরেন্সের ৯.৮৬ শতাংশ এবং জনতা ইনসুরেন্সের ৯.৮৬ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই