কঠোর লকডাউনে খোলা ব্যাংক, চলবে পুঁজিবাজার
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিন সর্বাত্মক লকডাউন ঘেষণা করেছে সরকার। এ বিষয়ে সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে কঠোর বিধিনিষেধেও ব্যাংক খোলা থাকবে। আর ব্যাংক খোলা থাকলে যে পুঁজিবাজারও খোলা থাকবে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই সর্বাত্মক লকডাউন বা কঠোর বিধিনিষেধেও পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এসব বিধিনিষেধ বলবৎ থাকবে।
এই ৭ দিন অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হতে পারবে না।
অন্যদিকে ব্যাংক ক্লোজিংয়ের কারণে বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে। তাই কোনো ব্যাংকে লেনদেন হবে না, একই কারণে বৃহস্পতিবার পুঁজিবাজারও বন্ধ থাকবে।
তবে কঠোর বিধিনিষেধ চলাকালে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি কী হবে তা নির্ভর করবে ব্যাংক লেনদেনের সময়সূচির উপর। এই সময়সূচি এখনো জানা যায়নি।
কঠোর বিধি নিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপনে ব্যাংকে লেনদেনের সময়সীমা কী হবে তা উল্লেখ করা হয়নি। এটি ব্যাংকিং খাতের রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের উপর ছেড়ে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই