বুধবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি



 


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪১টির বা ১১.০৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মুন্নু ফেব্রিক্সের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস মঙ্গলবার মুন্নু ফেব্রিক্সের ক্লোজিং দর ছিল ৩৩ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩০ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে মুন্নু ফেব্রিক্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ৬.৭৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৪.২৭ শতাংশ, ফার ইস্ট ফাইন্যান্সের ৪.১৬ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২.৩০ শতাংশ, ফাইন ফুডসের ২.১৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.১৪ শতাংশ, হাক্কানী পাল্পের ২.০২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের১.৯২ শতাংশ এবং ডেসকো’র ১.৭৫ শতাংশ দর কমেছে।



কোন মন্তব্য নেই