ভিজিট ভিসায় ওমান গিয়ে কাজের ভিসা লাগানোর সুযোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভিজিট ভিসায় ওমান গিয়ে কাজের ভিসা লাগানোর সুযোগ

 

প্রবাসীদের আবাসন আইনের নির্বাহী বিধিমালার কিছু বিধান সংশোধ’ন করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে ভ্রমণ ভিসায় ওমান যাওয়ার পর কাজের ভিসা লাগাতে পারবেন প্রবাসীরা। এতে করে একজন ব্যক্তি ভ্রমণ ভিসা, স্টুডেন্ট ভিসা অথবা ফ্যামিলি ভিসা নিয়ে ওমান যেয়ে চাইলে তাদের ভিসাকে ওয়ার্ক পারমিটে রূপা’ন্তর করতে পারবেন। এবং ওমানে কাজের ভিসা করে বৈ’ধ ভাবে দেশটিতে কাজ করার সুযোগ পাবেন।


 


সোমবার (৩১-মে) ওমান ডেইলির এক সংবাদে দেশটির পুলিশ ও শু’ল্ক পরিদর্শক জেনারেল হাসান মহসিন আল শারিকির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই রয়্যাল ডি’ক্রি জারি করে প্রবাসীদের আবাসন আইনের বিধান সংশো’ধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শারিকি।


 


অনুচ্ছেদ ১ অনুযায়ী প্রবাসীদের আবাসন আইন সম্পর্কিত নির্বাহী বিধিমালার (১০) নং অনুচ্ছেদের সংশো’ধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এই অনুচ্ছে’দের আরো কিছু ধারা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় নিবন্ধে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কেউ অ’মান্য করলে তাদের বিরু’দ্ধে ব্যবস্থা নিবে রয়্যাল ওমান পুলিশ।


 


নতুন এই সিদ্ধান্ত সরকারী গেজেট আকারে প্রকাশিত হবে এবং গেজেটের পর থেকে এটি কার্যকর হবে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসী ও ভ্রমণকারীরা তাদের ভিসা ওয়ার্ক পারমিট রূপান্তর করতে পারবেন। এই বিধিটি পারিবারিক ভিসা ও স্টুডেন্ট ভিসা সহ অন্যান্য ভিসা ও কার্যকর হবে।

কোন মন্তব্য নেই