সোমবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৬২.০৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনালী পেপারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রোববার সোনালী পেপারের ক্লোজিং দর ছিল ১৯৭ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২১৭ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী পেপার ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডেলটা লাইফে ইন্সুরেন্সের ৯.৯৬ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯.৯৪ শতাংশ, প্রগ্রেসিফ লাইফ ইন্সুরেন্সের ৯.৮৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৭৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.৬৮ শতাংশ, এটলাস বাংলাদেশের ৯.৫৪ শতাংশ, ফুওয়াং সিরামিকের ৯.১৬ শতাংশ, ন্যাশনাল টি’র ৮.৬৫ শতাংশ এবং স্টানডার্ড সিরামিকের ৮.৫৬ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই