সোমবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোমবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি



 


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেলটা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির ১৩৬ কোটি ৫৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬৩ লাখ ৫১ হাজার টাকার।


৪১ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল।


লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মালেক স্পিনিং, ডাচবাংলা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, রিং শাইন টেক্সটাইল, জিবিবি পাওয়ার, আলিফ ম্যানুফ্যাকচারিং এবং ড্রাগন সোয়েটার ।



কোন মন্তব্য নেই