সূচকের বড় উত্থানে এক ঘণ্টায় লেনদেন ৪৪৭ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৪ টির, দর কমেছে ৩৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ২৩ লাখ ৫৪ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৫০২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮ টির, দর কমেছে ৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ২১ লাখ টাকা।

কোন মন্তব্য নেই