ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে ৩ কোম্পানির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে ৩ কোম্পানির



 


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ম্যাকসন্স স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ন্যাশনাল হাউজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ম্যাকসন্স স্পিনিং : আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) ম্যাকসন্স স্পিনিংকে দীর্ঘ মেয়াদে ’বিবিবি’ এবং স্বল্পমেয়াদে এসটি-৩ হিসেবে রেটিং করেছে। ২৬ জুন, ২০২১ ও ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।


অলিম্পিক ইন্ডাস্ট্রিজ : ন্যাশনাল ক্রেডিট রেটিং অলিম্পিক ইন্ডাস্ট্রিজকে “এএ+” হিসেবে দীর্ঘমেয়াদে এবং এসটি-১ হিসেবে স্বল্পমেয়াদে রেটিং করেছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২০ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।


ন্যাশনাল হাউজিং : ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) ন্যাশনাল হাউজিংকে “এএ-” হিসেবে দীর্ঘমেয়াদে এবং ‘এসটি-২’ হিসেবে স্বল্পমেয়াদে রেটিং করেছে। কোম্পানিটির ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।



কোন মন্তব্য নেই