আগের সব রেকর্ড ছাড়িয়ে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আগের সব রেকর্ড ছাড়িয়ে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড



 

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জনে।


এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ২৬৮ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।


এর আগে শনিবার (২৬ জুন) দেশে করোনায় ৭৭ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৪ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।


এদিকে,করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৩৭২ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৩৪৯ জন।


এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৩২ হাজার ৬৬৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৫ লাখ ৪৩ হাজার ২১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫৯৭ জন।


করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১৩৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৩৪৩ জনের।



কোন মন্তব্য নেই