রোববার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোববার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি



 

 

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৪টির বা ১৪.৫১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মতিন স্পিনিংয়ের।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বৃহস্পতিবার মতিন স্পিনিংয়ের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫২ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মতিন স্পিনিং ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁওয়ের ৯.৮৩ শতাংশ, অলেম্পিক অ্যাকসেসরিজের ৯.৭৫ শতাংশ, আরগন ডেনিমের ৯.৭০ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৭০ শতাংশ, আর্গন ডেনিমের ৯.৬৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯.৬৩ শতাংশ, হোয়াওয়েল টেক্সটাইলের ৯.৬১ শতাংশ, ডেলটা লাইফের ৯.৫১ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৯.০৩ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৮.১০ শতাংশ এবং শাশা ডেনিমের ৭.০৫ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই