রোববার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোববার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি



 


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০৬টির বা ৮২.২৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রিপাবলিক ইন্সুরেন্সের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বৃহস্পতিবার রিপাবলিক ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৬৩ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৬ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৭০ পয়সা বা ১২.০৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে রিপাবলিক ইন্সুরেন্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী-পার্লের ৯.৮৭ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ৯.৬০ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ৯.৩২ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৮.৮০ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ৮.৭৪ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ৮.৫০ শতাংশ, এস. আলমের ৮.৩০ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৮.২১ শতাংশ এবং সাফকো স্পিনিংয়ের ৭.৮৪ শতাংশ দর কমেছে।



কোন মন্তব্য নেই