রোববার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোববার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি



 


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১০২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ডাচ বাংলা ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯১ লাখ ৬১ হাজার টাকার।


৩৮ কোটি ৪১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং।


লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কাট্টালী টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, আরগন ডেনিম, কুইন সাউথ, ড্রাগন সোয়েটার, মাটিন স্পিনিং এবং লঙ্কাবাংলা ফাইনান্স ।



কোন মন্তব্য নেই