প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে জ্বালানি খাতের ১৩ কোম্পানিতে
পুঁজিবাজার তালিকাভুক্ত জ্বালানি খাতের ১৩ কোম্পানিতে এপ্রিল মাসের তুলনায় মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, জিবিবি পাওয়ার, লিন্ডে বাংলাদেশ, লুব-রেফ (বাংলাদেশ), এমজেএল বাংলাদেশ, মেঘনা প্রেট্রোলিয়াম, পদ্মা অয়েল, পাওয়ার গ্রীড, শাহজিবাজার পাওয়ার এবং তিতাস গ্যাস। এছাড়া এ খাতের ২২টি কোম্পানির মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৪টি এবং অপরিবর্তীত রয়েছে ১টি প্রতিষ্ঠানে।
সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে জিবিবি পাওয়ারে। এপ্রিলের তুলনায় মে মাসে কোম্পানিটির ২.৪৪ শতাংশ বিনিয়োগ বেড়েছে। যেখানে এপ্রিলে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৯.৯০ শতাংশ। মে মাসে ২.১৬ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩২.০৬ শতাংশে দাঁড়িয়েছে। এপ্রিলে সাধারণ বিনিয়োগ ছিল ৩৮.০৯ শতাংশ মে মাসে ২.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫.৯৩ শতাংশে।
এরপরই বিনিয়োগ বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনে। এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.৫৪ শতাংশ। মে মাসে ১.৪৪ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৭.৯৮ শতাংশে দাঁড়িয়েছে। পক্ষান্তরে সাধারণ বিনিয়োগ ছিল ২৯.৩৩ শতাংশ মে মাসে ১.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭.৮৯ শতাংশে।
এছাড়া, নতুন শেয়ার লুব-রেফ কোম্পানিটিতেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.৪৪ শতাংশ। মে মাসে ১.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২.৫৭ শতাংশে। পক্ষান্তরে এপ্রিল মাসে সাধারণ বিনিয়োগ ছিল ৪২.৮৬ শতাংশ। যা মে মাসে ১.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১.৭৩ শতাংশে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-
বারাকা পাওয়ার : এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৬.৬৩ শতাংশ। মে মাসে ০.৯৪ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক
বিনিয়োগ ২৭.৫৭ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৪২.৩৩ শতাংশ মে মাসে ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১.৩৯ শতাংশে।
সিভিও পেট্রোকেমিক্যাল : এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.২৯ শতাংশ। মে মাসে ০.১০ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২২.৩৯ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৩২.১৩ শতাংশ মে মাসে ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২.০৩ শতাংশে।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই : এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৬৩ শতাংশ। মে মাসে ০.০৪ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২৩.১৬ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৯.১৭ শতাংশ মে মাসে ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯.১৪ শতাংশে।
লিন্ডে বাংলাদেশ : এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩১.৭০ শতাংশ। মে মাসে ০.২০ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩১.৯০ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৮.৩০ শতাংশ মে মাসে ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.১০ শতাংশে।
এমজেএল বাংলাদেশ : এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.৫৬ শতাংশ। মে মাসে ০.০৫ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২০.৬১ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৭.৭৪ শতাংশ মে মাসে ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭.৬৯ শতাংশে।
মেঘনা প্রেট্রোলিয়াম : এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩১.৯৬ শতাংশ। মে মাসে ০.১৫ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩২.১১ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৯.০২ শতাংশ মে মাসে ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৮৭ শতাংশে।
পদ্মা অয়েল : এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩০.৯৮ শতাংশ। মে মাসে ০.১৩ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩১.১১ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ১৫.৬৯ শতাংশ মে মাসে ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫.৫৬ শতাংশে।
পাওয়ার গ্রীড : এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৪৮ শতাংশ। মে মাসে ০.৪৪ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৪.৯২ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৬.১২ শতাংশ মে মাসে ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬.০২ শতাংশে।
শাহজিবাজার পাওয়ার : এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৯.৬২ শতাংশ। মে মাসে ০.৪২ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২০.০৪ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ২০.০৯ শতাংশ মে মাসে ০.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.৬৭ শতাংশে।
তিতাস গ্যাস : এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৬৪ শতাংশ। মে মাসে ০.১১ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৪.৭৫ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৯.৭৩ শতাংশ মে মাসে ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯.৬২ শতাংশে।

কোন মন্তব্য নেই