বুধবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৬৭ কোটি ২৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দিতীয় স্থানে উঠে আসা ডেল্টা লাইফের শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৫৪ লাখ ৯১ হাজার টাকার।
২৪ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে চতুর্থ স্থানে উঠে এসেছে ন্যাশনার ফীড মিল।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মালেক স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স ইনফোসিস, কুইন সাউথ, কেয়া কসমেটিক, লঙ্কাবাংলা ফাইনান্স এবং নিউ লাইন ।

কোন মন্তব্য নেই