আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা ৩২ টাকা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৮ টাকা।
ফান্ডটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই