২০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ


বিদায়ী বছরের নভেম্বরে ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে বিশ্বে ২০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। খবর গ্যাজেটস নাউ।


ভারতেই ১৭ লাখ ৫০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে প্লাটফর্মটি। সম্প্রতি প্রকাশিত হোয়াটসঅ্যাপের কমপ্লায়েন্স প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে।


হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেন, ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইন অনুসারে আমরা আমাদের ষষ্ঠ মাসিক প্রতিবেদন প্রকাশ করেছি। প্রতিবেদনে ব্যবহারকারীদের অভিযোগের বিস্তারিত, হোয়াটসঅ্যাপ গৃহীত পদক্ষেপ এবং প্লাটফর্মের অপব্যবহার রোধে যেসব উদ্যোগ নেয়া হয়েছে, সেগুলোও উল্লেখ করা হয়েছে।

কোন মন্তব্য নেই