আহমাউদ আরবেরির হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আহমাউদ আরবেরির হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড


আহমাউদ আরবেরির হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। কোনো জামিন ছাড়াই তাদের এ যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।


কৃষ্ণাঙ্গ আহমাউদ আরবেরির হত্যাকাণ্ডে প্রধান আসামি এক শেতাঙ্গ বাবা এবং তার ছেলে। এছাড়া তাদের এক শেতাঙ্গ প্রতিবেশী এ জঘণ্য কাজে সহায়তা করেছেন। এ হত্যাকাণ্ডে অভিযুক্তরা হলেন ট্র্যাভিস ম্যাকমাইকেল (৩৫), গ্রেগরি ম্যাকমাইকেল (৬৬) ও তাদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ান। তারা ২০২০ সালের ফেব্রুয়ারিতে জগিং করা অবস্থায় আহমাউদ আরবেরিকে গুলি করে হত্যা করেন। মার্কিন আদালতের বিচারক তাদের দোষী হিসেবে সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।


এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলেও ৩০ বছর পর তারা জামিন পেতে পারেন বা তাদের প্যারোলে মুক্তি দেয়া হতে পারে।


এ হত্যা মামলার রায়ে মার্কিন আদালত জানিয়েছে, আহমাউদ আরবেরিকে হত্যা করার পর অভিযুক্ত ব্যক্তিরা তাদের অপকর্মের জন্য কোনো অনুতাপ করেননি এবং তারা নিহত আরবেরির জন্য কোনো সহানুভূতিও প্রদর্শন করেননি।


বিচারক টিমোথি ওয়ালমসলে বলেন, তিনি অভিযুক্ত ব্যক্তিদের কঠোর সাজা দিয়েছেন। কারণ, আহমাউদ আরবেরি হত্যাকাণ্ডের ভিডিওতে অভিযুক্তরা যে সকল নির্মম ও জঘণ্য ভাষা প্রয়োগ করেছেন এবং যে সকল উগ্র আচরণ করেছেন তার ওপর ভিত্তি করে এ সাজা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই