কাজাখস্তানকে নিরাপত্তা সহায়তা দিতে আগ্রহী চীন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাজাখস্তানকে নিরাপত্তা সহায়তা দিতে আগ্রহী চীন


কাজাখস্তানের সাম্প্রতিক অস্থিরতা নিরসনে দেশটিকে নিরাপত্তা দিতে আগ্রহী বলে জানিয়েছে চীন। আজ সোমবার এ ঘোষণা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স।


কাজাখস্তানে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, প্রতিবেশী দেশ কাজাখস্তানের সঙ্গে আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে চীন।


দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাজাখস্তানের সাম্প্রতিক অস্থিরতা মধ্য এশিয়ার পরিস্থিতি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। বহিরাগত কিছু শক্তি অঞ্চলটিতে শান্তি স্থিতিশীলতা নষ্ট করতে চায়।


গত শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভকে বলেছিলেন, কাজাখস্তানকে অস্থিতিশীল করে এমন যেকোনো বিদেশী শক্তিকে দৃঢ়ভাবে বিরোধিতা করবে চীন।


বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেল নিয়ে কাজাখস্তানের অস্থিতিশীলতা উদ্বিগ্ন করেছে চীনকে। কারণ, চীনের পশ্চিম জিনজিয়াং অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে পড়তে পারে। প্রদেশটি কাজাখস্তানের সীমান্তবর্তী অঞ্চল।

কোন মন্তব্য নেই