প্রায় ৪মাস পর চট্টগ্রামে শনাক্ত ১০০ ছাড়াল
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় সংক্রমণের হার প্রায় ৬। এই ২৪ ঘণ্টায় একজন করোনায় মারা গেছেন। এর মধ্য দিয়ে ১১৩ দিন পর চট্টগ্রামে শনাক্ত ১০০ ছাড়াল।
আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর সর্বশেষ এক দিনে ১১২ জন আক্রান্ত হয়েছিলেন। ওই দিন ২ জন মারা যান। এর পর থেকে সংক্রমণ ১০০–এর ওপরে ওঠেনি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৮ ও নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৬ জন রয়েছেন। মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা।
কোন মন্তব্য নেই