‘মাই নেম ইজ কোভিড অ্যান্ড আই অ্যাম নট আ ভাইরাস!
নাম অনেক ক্ষেত্রে বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। করোনা মহামারীর সময় যেমন হয়েছে ভারতের বেঙ্গালুরু শহরের এক ব্যক্তির। করোনার সময়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম নিয়ে রসিকতা ও কটাক্ষ হয়েছে বিস্তর। যদিও প্রাণচঞ্চল ওই ব্যক্তি বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছেন।
৩১ বছরের ওই ব্যক্তির নাম কোভিড কাপুর। তিনি থাকেন ভারতের বেঙ্গালুরুতে। একটি পর্যটন সংস্থার সহ-প্রতিষ্ঠাতাও তিনি। করোনার ভয়াবহ সংক্রমণের সময় নিজের নাম নিয়ে কী ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে, তা তিনি নিজেই জানিয়েছেন। নিজের নাম এখন তার কাছে দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার নামের কারণেই সম্প্রতি অনলাইনে জনপ্রিয় হয়েছেন তিনি।
নামের কারণে বাস্তবে ও ভার্চুয়াল জগতে নানান ধরনের বাজে ইঙ্গিত ও আক্রমণের শিকারও হতে হয়েছে তাকে। অনেকেই 'ভাইরাস' বলে তাকে আক্রমণ করে বসেন। তাদের উদ্দেশে শাহরুখ খানের বলিউড ছবির সংলাপের ঢঙে তিনি লিখেছেন, ‘আমার নাম কোভিড এবং আমি ভাইরাস নই।’
কোন মন্তব্য নেই