পিএসজির কোচ হতে যাচ্ছেন জিদান! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পিএসজির কোচ হতে যাচ্ছেন জিদান!

 

পিএসজির কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। আগামী গ্রীষ্মকালীন দলবদলে ফরাসি জায়ান্টদের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এমন খবর জানিয়েছে আরএমসি স্পোর্টস ও দেইলি মেইল।


সেক্ষেত্রে এই মৌসুমেই শেষ হতে যাচ্ছে পিএসজিতে বর্তমান কোচ মরিসিও পচেত্তিনোর সময়। ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টস জানিয়েছে, দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে আটকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। জিদান পিএসজির কোচ হলে রিয়াল মাদ্রিদে যাবেন না এমবাপ্পে। এমন সম্ভাবনা থেকেই জিজুকে কোচ করতে যাচ্ছে ফরাসি ক্লাবটি। কারণ, জিদানের অধীনে খেলার আগ্রহ থেকেই রিয়াল মাদ্রিদে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন এমবাপ্পে।




আর জিদানের পিএসজি কোচ হওয়ার এই খবরটি নিশ্চিত করেছেন সাংবাদিক দানিয়েল রিওলো। এর আগে মেসির পিএসজি যাওয়ার খবর সবার আগে তিনিই নিশ্চিত করেছিলেন। আফটার ফুট নামক পডকাস্টে দানিয়েল রিওলো বলেন, জুনের আগেই পিএসজির কোচ হতে যাচ্ছেন জিদান।

কোন মন্তব্য নেই